• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :

কাহারোলে নৈশকোচ-নসিমন সংঘর্ষে নিহত ৩

New Rose Cafe, Saidpur

ফাইল ফটো

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে নৈশ্যকোচ ও নসিমন ভটভটি’র সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক।

সোমবার রাত দেড়টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের কাহারোল উপজেলার বটতলী পীরের হাটের ডহন্ডা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী শীতাতপ নিয়ন্ত্রিত নৈশকোচ হানিফ এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-গ-১৪-৪৪৪১) এর সাথে বীরগঞ্জ উপজেলা শহর থেকে ছেড়ে আসা কাহারোলগামী একটি যাত্রী বোঝাই নসিমন ভটভটি’র মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে বৈশাকু (৬০) ও গকুল (৪৫) নামে দু’জন নিহত হয়। আহত হয় আরো ৬ জন। আহতদের দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুভ (৩২) নামে আরেকজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানান। আহতরা হলেন- রাধা কান্ত (৪৫), নৃপেন (৬৫), রাম প্রসাদ (৩৮), ইশু কান্ড (৪৫) ও রীরেন(৫৫)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ