• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

খানসামায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত

সিসি নিউজ: দিনাজপুরের খানসামায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আহসান হাবীব লিয়ন (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অপর মটরসাইকেলের দুই আরোহী।

নিহত মো. আহসান হাবীব লিয়ন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শেষ বর্ষের ছাত্র।  ঘটনায় আহত মো. একরামুল হক একই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় অপর আহত আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিয়ন।

জানা যায়, সোমবার বিকেলে মো. আহসান হাবীব লিয়ন প্রতিবেশী মো. একরামুল হককে সাথে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল। পথে ডাঙ্গাপাড়া সাঁওতালপাড়া মোড়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে রাতেই ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মো. আহসান হাবীব লিয়ন মারা যায়।

খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাজেদুল হক সাজু দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ