• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

কণ্ঠশিল্পী মমতাজ গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক: দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী হাসিনা হোসেন মমতাজ গুরুতর অসুস্থ। তিনি কিডনি ও হৃদরোগে আক্রান্ত হয়েছেন। হাসিনা মমতাজ ১৯৬৩ সালে বাংলাদেশ বেতারের চট্টগ্রাম কেন্দ্রে শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনের পল্লীগীতি ‘বাঁশরী’ অনুষ্ঠানের একজন নিয়মিত শিল্পী। হাসিনা মমতাজ নওয়াজেশ আলী খানের প্রযোজনায় ‘ধান বানি ধান বানি বাড়িতে এল নতুন ধান’ অনুষ্ঠানের বিশিষ্ট শিল্পী হিসেবে সুপরিচিত। পল্লীগীতি ও নজরুল সঙ্গীতে রয়েছে তার বিশেষ অবদান। ‘তন্দ্রা হারা নয়নো আমার এ মাধবী রাতে’- আধুনিক এ গানটি গেয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ২০ জুন ধানমণ্ডির ইবনে সিনা কার্ডিয়াক সেন্টারে তাকে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ২৯ জুন বাসায় পাঠিয়ে দেন। বর্তমানে হাসিনা মমতাজের উন্নত চিকিৎসার প্রয়োজন। এ জন্য তাকে বিদেশে পাঠাতে হবে। ইতিপূর্বে ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়। এ প্রবীণ সঙ্গীতশিল্পী দেশের বিশিষ্ট লেখক ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সাবেক মহাব্যবস্থাপক মোফাজ্জল হোসেনের স্ত্রী। মোফাজ্জল হোসেন স্ত্রীর সুচিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ