• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

গাইবান্ধায় জঙ্গি আস্তানার খোঁজে চরে অভিযান

New Rose Cafe, Saidpur

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার দুর্গম চরে জঙ্গি আস্তানার খোঁজে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। কাউন্টার টেরোরিজম ইউনিট, ডিবি পুলিশ, থানা ও জেলা পুলিশের সমন্বয়ে গঠিত টিমের প্রায় শতাধিক সদস্য বুধবার ভোর থেকে চলা অভিযান অংশ নিয়েছে।

অভিযানের নেতৃত্ব দিচ্ছেন গাইবান্ধা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মইনুল হক।

কামারজানি ও মোল্লারচরে জঙ্গি আস্তানার সন্ধানের পাশাপাশি নৌ ডাকাত, তালিকা ভুক্তসন্ত্রাসী ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে এই অভিযান চালানো হচ্ছে। অভিযানে আরও অংশ নেয় এএসপি সদর আসাদুজ্জামান ও ওসি সদর একেএম মেহেদী হাসান।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সদর থানার কামারজানি ও মোল্লারচরে জঙ্গি আস্তানার সন্ধান এবং তালিকাভুক্ত সন্ত্রাসী ও নৌ ডাকাতদের গ্রেপ্তারের লক্ষে এই অভিযান চালানো হচ্ছে।

এই প্রতিবেদন খেলা পর্যন্ত কোনো জঙ্গি আস্তানার সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া কাউকে আটক করারও খবর পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ