• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন |

সৈয়দপুরের চিকলী নদীতে নিখোঁজ কিশোরের মৃতদেহ উদ্ধার

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে চিকলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কিশোর হাসানুর রহমান(১৫) মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজের ২৭ ঘন্টা পর ওই মৃতদেহ নদী থেকে উদ্ধার করা হয়।
বুধবার (৫ জুলাই) বেলা ২টার দিকে নদীতে তিন বন্ধু মিলে গোসল করতে নামলে নিখোঁজ হয় হাসানুর রহমান। সে উপজেলার কামারপুকুর ইউনিয়নের গুচ্ছগ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, হাসানুর তার অপর দুই বন্ধু মিলে গোসলের জন্য নামে চিকলি নদীতে। নদীর স্রোতের প্রবাহ বেশি থাকায় দুই বন্ধু নদী থেকে উঠে এলেও পানিতে ডুবে যায় হাসানুর।
কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরেজাউল করিম লোকমান জানান, স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করে। পরে তাদের সাথে যোগ দেয় রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলও। তারা ওই দিন ও পরের দিন উদ্ধারের চেষ্টা চালিয়ে (বৃহস্পতিবার) বিকাল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থল থেকে ৫০০গজ দূরে তার মৃতদেহ উদ্ধার করে ডুবুরীদল।
সৈয়দপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ