• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

ফুলবাড়ীতে নবনির্মিত ভূমি অফিসের ভবন উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ১নং আলাদীপুর ইউনিয়নে বৃহস্পতিবার নবনির্মিত ভূমি অফিসের ভবন উদ্বোধন ও আইন শৃঙ্খলা আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ভূমি অফিস আয়োজনে নবনির্মিত ভূমি অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এহেতেশাম রেজা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন জেলা পরিষদ দপ্তরের গোপন শাখার নির্বাহী মেজিষ্ট্রেট ইউসিং কেথৈই এ ফ্রু মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম আহম্মেদ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শেখ নাসিম হাবীব, ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন সরকার, আলাদীপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা খিতিশ চন্দ্র রায়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, উপজেলা প্রবীণ কল্যান সংঘের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক দসিম উদ্দিন, ইউপি সচিব ইউনুস আলী, ইউপি সদস্য জাকারিয়া জাকির, প্রাণ কোম্পানীর ডিজিএম জাকারিয়া হোসেন ও ম্যানেজার প্রশাসন আলতাবুর রহমান চৌধুরী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ