• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

“আমি আমার অভিশপ্ত জীবন থেকে তোমাকে মুক্তি দিলাম”

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে জন্মদাতা মা কর্তৃক ৬ বছরের কন্যা সন্তনকে হত্যার ঘটনা ঘটেছে।
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ১নং বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা যায়, বেলাইচন্ডি ইউনিয়নের হরিরামপুর ভাটিপাড়া গ্রামের জাবেদ আলীর পুত্র এরশাদ আলীর সাথে মারেয়া এলাকার আব্দুল হামিদের কন্যা সাদিয়া আক্তার আশা (২২) এর সাথে বিয়ে হয়। শুক্রবার (৭ জুলাই) ভোর রাতে নিজ শয়ন ঘরে ঘাতক মা সাদিয়া আক্তার আশা, তার কন্যা সন্তান মায়মুনাকে ঘুমন্ত আস্থায় গলা টিপে হত্যা করে। পরে সে নিজে শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কেটে আত্মহত্যার চেষ্টা করে। পরে আশার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে দেখা যায়- ঢাকায় থাকা আনসার ব্যাটালিয়নে চাকুরীজীবি স্বামী এরশাদ আলীর কাছে মোবাইল ম্যাসেজে সে বলেছে যে, “আমি আমার অভিশপ্ত জীবন থেকে তোমাকে মুক্তি দিলাম”।

আশার বাবা আব্দুল হামিদ জানান, আমি কিছু জানিনা হটাৎ সকালে খবর পেয়ে এখানে এসে জানতে পারি মায়মুনা মারা গেছে এবং আশা হাসপাতালে ভর্তি। কোন বিষয়ে তাকে কিছু বলেনি বলে জানান তিনি।

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহমেদ জানান, খবর পেয়ে মডেল থানার পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। । পূর্বে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের কারণে কয়েক দফা স্থানীয় শালিসও হয়েছে। এ চাঞ্চল্যকর ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে আসে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ