• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০২ অপরাহ্ন |

রাখী সাওয়ান্ত’র বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বিনোদন ডেস্ক : আপত্তিকর মন্তব্য করে বিপাকে পড়েছেন বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্ত। ‘রামায়ণ’র লেখক ঋষি বাল্মিকিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন এই অভিনেত্রী। এতে ভাবাবেগে আঘাতের অভিযোগ করে এ অভিনেত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করে বল্মিকি সম্প্রদায়।

মামলায় রাখির জামিন বাতিল করে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। শুক্রবার (৭ জুলাই) লুধিয়ানার একটি আদালত তার বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

বলিউডে বিতর্কিত ঘটনায় আগেও আলোচনায় এসেছেন রাখী। বলিউডের নাম্বার ওয়ান আইটেম গার্ল বলা হয় তাকে। সিনেমায় খোলামেলাভাবে নিজেকে মেলে ধরে আলোচিত-সমালোচিত হয়েছেন তিনি।

এবার মামলায় ফেঁসে গেলে রাখী। তিনি অবশ্য মনে করেন তার এই মন্তব্য যথার্থ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ