• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

কেনিয়ায় ৯ ব্যক্তিকে শিরশ্ছেদ করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার উপকূলবর্তী গ্রাম লামুতে গভীর রাতে চালানো হামলায় ৯ ব্যক্তির শিরশ্ছেদ করেছে সন্ত্রাসিরা। শনিবার একথা জানায় দেশটির পুলিশ। পার্শ্ববর্তী গ্রামে সোমালীয় সন্ত্রাসিদের হাতে তিন পুলিশ হত্যাকাণ্ডের পরের দিনই এ ঘটনা ঘটলো।

পুলিশ জানায়, সেখানে ৯ ব্যক্তির মৃতদেহ ছিলো। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, সন্ত্রাসীরা জিমা ও প্রমোকা গ্রামে হামলা চালিয়ে ৯ জনকে হত্যা করে। মুরগি কাটার মতই নৃশংসভাবে ছুরি চালিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে বলেও উল্লেখ করে ওই প্রত্যক্ষদর্শী।

গ্রামবাসীরা জানায়, সন্ত্রাসিরা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। স্থানীয় সময় রাত ১১টার দিকে চালানো ওই হামলা চালানো সন্ত্রাসিদের মধ্যে অনেকই সোমালিয়ার আদি অধিবাসী ছিলো।

সন্ত্রাসিরা বাড়িতে বাড়িতে গিয়ে গ্রামের অমুসলিম বাসিন্দাদের খুঁজে বের করে এবং তাদের আত্মীয়-স্বজনদের সামনেই গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় আল শাবাব সন্ত্রাসি গোষ্ঠী জড়িত বলে ধারণা করছে পুলিশ। আল শাবাব জঙ্গিরা প্রায়শই সীমান্ত পেরিয়ে কেনিয়ায় হামলা চালায় বলেও জানায় সেখানকার পুলিশ। সূত্র : রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ