ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষনা দিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল। শনিবার ডাকবাংলো মিলনায়তনে উপজেলা কৃষক লীগের সভাপতি মো: হাবিবুর রহমান দুলালের সভাপতিত্বে তিনি ওই ঘোষনা দেন।
আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল মতবিনিময় সভায় বলেন, ১৯৬৯ সালের ছাত্র লীগে যোগদানের মাধ্যমে তিনি রাজনীতি শুরু করেন। দীর্ঘ ৪৭ বছরে তিনি ডোমার ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগ, কৃষক লীগসহ বর্তমানে তিনি তৃণমূল নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, আমি দীর্ঘ ৪৭ বছর হতে দলের জন্য কাজ করে আসছি। এবার জাতীয় সংসদ নির্বাচনে নোকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে ডোমার-ডিমলার মানুষের জন্য কাজ করতে চাই। আওয়ামী লীগ নেতা বাবুল বলেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এবার কোন হাইব্রিড নেতাকে দলের মনোনয়ন দেয়া হবে না। তৃণমূলের সমর্থনে মনোনয়ন দেওয়া হবে। তাই তিনি শতভাগ আশাবাদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকেই নৌকা প্রতিক দেওয়া হবে এবং নির্বাচনে বিজয়ী হয়ে মানুষের জন্য কাজ করতে পারবেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা তাঁতী লীগের আহবায়ক শাহজাহান সরকার বুলু, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মো: হারুক হোসেন, কৃষক লীগ সম্পাদক মো: সাদেকুল ইসলাম মোনাসহ উপজেলায় কর্মরত স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পত্রিকার প্রতিনিধিগন।