• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন |

আত্রাইয়ে কপোত-কপোতি আটক

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে অসামাজিক কার্য্যকলাপের অভিযোগে উপজেলার কলেজ রোডে অবস্থিত মালা বিউটি পার্লারের বিউটিশিয়ান মাহমুদা আক্তার মালা (৩৫) ও উপজেলার মহাদিঘী গ্রামের মোঃ মুন্টুর পুত্র মোঃ সাদ্দাম (২২) নামের দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরোদজ্জা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খোলাপাড়া এলাকায় আটককৃত মালার ভাড়া বাসায় দীর্ঘদিন যাবৎ মোঃ সাদ্দাম প্রতিনিয়ত অসামাজিক কার্য্যকালাপ চালিয়ে আসছিলো এমন সূত্রে এলাকাবাসী গত শুক্রবার গভীর রাতে মালা ও সাদ্দামকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় হাতেনাতে আটক করে। পরে আত্রাই থানা পুলিশে খবর দিলে, খবর পাওয়া মাত্র আমরা তাকে আটক করে থানায় নিয়ে আসি। এ খবর লেখা পর্যন্ত মামলার পস্তুতি চলছে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ