• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বেরোবি ও সিইউবির সমঝোতা চুক্তি সম্পন্ন

সিসি ডেস্ক: কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও বেগম রোকেয়া ইউনিভার্সিটির মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

শনিবার (০৮ জুলাই, ২০১৭) ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর উইলিয়াম এইচ. ড্যারেঞ্জার ও বেগম রোকেয়া ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

উভয় প্রতিষ্ঠান যৌথভাবে উচ্চশিক্ষা ক্ষেত্রে গবেষণা, প্রকাশনা; শিক্ষা বিষয়ক তথ্যাদি, অভিজ্ঞ শিক্ষক ও গবেষক আদান-প্রদান করবে। এসময় উপস্থিত ছিলেন- কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব চৌধুরী নাফিজ শারাফাত, প্রফেসর এ্যামিরেটাস এবং স্কুল অব বিজনেস-এর ভার্চুয়াল ডীন ড. আতিউরন রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রফেসর মো. হেলাল উদ্দিন নিজামী, বাংলাদেশ ইকোনমিক এ্যাসোসিয়েশন (বিইএ)-এর জেনারেল সেক্রেটারি ড. জামাল উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য জনাব রাহীব শারাফাত চৌধুরীকে টরোন্টো ডিস্ট্রিক্ট স্কুল বোর্ড থেকে সায়েন্স এ্যাওয়ার্ড এবং অল রাউন্ডার ট্রাস্টি এ্যাওয়ার্ড অর্জনের জন্য সম্মাননা-ক্রেস্ট দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ