• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন |

গুলিতেই মারা গেছে এসআই ও স্ত্রী শম্পার

ঢাকা: বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুস সাত্তার ও তার স্ত্রী শম্পা আক্তার গুলিতে মারা গেছেন। দু’জনের মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসকরা জানিয়েছেন।
রোববার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. কবির সোহেল সাংবাদিকদের বলেন, ‘গুলিতেই মৃত্যু হয়েছে এসআই ও তার স্ত্রীর। মাথায় গুলির চিহ্ন রয়েছে। সংশ্লিষ্টদের কাছে এই ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।’
এসআই সাত্তারের ছোট ভাই বাবুল আক্তার সাংবাদিকদের বলেন, ‘কি কারণে এ ঘটনা ঘটেছে তা আমাদের কাছে রহস্য। তাদেরকে গ্রামের বাড়িতে দাফন করা হবে। লাশ প্রথমে রাজারবাগে পুলিশ লাইনে নেওয়া হবে। সেখানে জানাজা অনুষ্ঠিত হবে।’
উল্লেখ্য, শনিবার রাতে রাজধানীর মিরপুরে রূপনগর আবাসিক এলাকার একটি বাসা থেকে গুলিবিদ্ধ সাত্তার ও তার স্ত্রীকে উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ