হিলি প্রতিনিধি: দিনাজপুরের হিলিতে নিখোঁজের ৯ দিন পর আব্দুর রহিম (৪৫) এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১২ টার দিকে উপজেলার বুনারচর এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর জানান, পালিবটতলী এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিম ২ জুলাই থেকে নিখোঁজ ছিলো।
আজ বেলা ১২ টার দিকে খবর পেয়ে ওই স্থান থেকে মুখে গামচা বাধা আব্দুর রহিমের অর্ধগলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মর্গে পাঠানো হয়েছে।