• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন |

হাবিপ্রবিতে থ্রিডি গেম ডেভেলপমেন্ট বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২ এ “থ্রিডি গেম ডেভেলপমেন্ট” বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ জুলাই) উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন মো. আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. জামিল সুলতান, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদুর রহমান এবং বিজনেস অ্যাপস স্টেশন এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, শুধুমাত্র গেম ডেভেলপ করলেই চলবেনা। গেম তৈরিতে গেম ডেভেলপারদের যতœবান হতে হবে। গেমের মধ্যে শিক্ষামূলক বিষয় অন্তর্ভূক্ত করতে হবে। যেখানে কোমলমতি শিশুরা গেমের মাধ্যমে টিম ওয়ার্ক, সততা, দেশপ্রেম, শিষ্টাচার শিখবে। তিনি বলেন, আজকের ওয়ার্কশপটি একটি যুগোপযোগী ওয়ার্কশপ। এ ওয়ার্কশপের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভাল মানের অ্যাপস তেরিতে উপকৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম অমর একুশে অভ্র কিবোর্ড নামে একটি বাংলা লেখার অ্যাপস-এর উদ্বোধন করেন।
এর আগে সকাল সাড়ে ৯ টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু. আবুল কাসেম বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখা, হিসাব শাখা, কাউন্সিল শাখা, একাডেমিক ও বৃত্তি শাখা এবং জনসংযোগ ও প্রকাশনা শাখা পরিদর্শন করেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। এসব শাখা পরিদর্শনকালে তিনি উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।
উপস্থিত সবাইকে সঠিক সময়ে অফিসে আসার ও অফিস ত্যাগ করার এবং নিজ নিজ দায়িত্ব সুচারুরূপে পালন করার আহ্বান জানান।
এসময় বিশ্ববিদ্যালয়ের পোষ্টগ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সফিউল আলম উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ