• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন |

পার্বতীপুরের পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৫৭

পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্যসহ ৫৭ জন কে গ্রেফতার করা হয়েছে।
রোববার দিবাগত রাত ৩টার দিকে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) রফিকুল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদের নেতৃত্বে ওসি (তদন্ত) ইমতিয়াজ কবির সঙ্গীয় দুই শতাধিক পুলিশ ফোর্স নিয়ে পার্বতীপুর শহর সহ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মাদকদ্রব্য সহ তাদের গ্রেফতার করেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২৫পিস ইয়াবা ট্যাবলেট, ৫ বোতল ফেনসিডিল, ২০ লিটার চোলাই মদ ও গাঁজা ২৫০ গ্রাম।
গ্রেফতারকৃতদের মধ্যে মামলার পলাতক আসামী কুখ্যাত ডাকাত সোহরাব হোসেন, পেলকু ওরফে বুলবুল, ওবায়দুল, মামুনুর রশিদ ও মানিক এবং শ্বাশুড়ী নুরজাহান ও পুত্রবধূ রওশন আরা কে বিক্রিকালে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে। এছাড়া গ্রেফতারকৃতদের মধ্যে ৬ মাদক ব্যবসায়ী, ৩৭ ওয়ারেন্টভুক্ত আসামী ও ৭ জুয়াড়ী রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ