• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

নীলফামারী প্রতিনিধি: বিভিন্ন আয়োজনে নীলফামারীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ডিসি অফিস থেকে শুরু করে বনার্ঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
“পরিবার পরিকল্পনা, জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মুজিবুর রহমান।
অন্যান্যের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের উপ-পরিচালক আফরোজা বেগম ও সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিম বক্তব্য দেন।
জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জেলা পর্যায়ের উদযাপন কর্মসুচীতে ল্যাম্প শো প্রকল্প অংশগ্রহণ করে।
এদিকে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষে সদরের ৪৪টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাইদের(সিএইচসিপি) একটি করে মোবাইল ফোন দেয়া হয় স্ট্র্যান্দেনিং হেলথ আউটকাম ফর উইমেন এ্যান্ড চিলড্রেন(শো) প্রকল্পের উদ্যোগে।
দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মোহাম্মদ কামরুল ইমান সিএইচসিপিদের হাতে মোবাইল ফোন তুলে দেন।
“শো” প্রকল্পের টেকনিক্যাল কো-অর্ডিনেটর অমর ডি কস্টা জানান, কমিউনিটি পর্যায়ে বিশেষ করে মা ও শিশুর জরুরী স্বাস্থ্য সেবা এবং উন্নত চিকিৎসা গ্রহণে রেফারেল কার্যক্রম সহজতর ও গতিশীল করার লক্ষে কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রেগুলোয় মোবাইল ফোন বিতরণ করা হয়।
তিনি জানান, গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কারিগরি সহযোগিতায় ল্যাম্ব শো প্রকল্প নীলফামারীতে কাজ করছে।
এছাড়া প্রকল্পের উদ্যোগে সদর উপজেলা দুহুলী কমিউনিটি ক্লিনিক, চওড়া বড়গাছা ও পলাশবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রে নব-দম্পত্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, মা, নব-দম্পত্তি, স্বাস্থ্য কর্মী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রতিনিধি, প্রকল্পের কর্মকর্তা ও মাঠ পর্যায়ে কমিউনিটি হেলথ ওয়ার্কারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ