কআত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে ফারুক হোসেন (২৮) ও আলমগীর হোসেন (৩২) নামের দুই যুবককে আটক করেছে র্যাব।
আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে রংপুর র্যাব-১৩ এর একটি বিশেষ টিম তাদের আটক করে।
র্যাব-১৩ রংপুর ক্যাম্পের এএসপি খন্দকার গোলাম মুর্তুজা সিসি নিউজকে জানান, আমরা দীর্ঘ দিন ধরেই জঙ্গি সংশ্লিষ্টতা সন্দেহে ওই দুই যুবকের উপর নজরদারী রাখা হয়েছিলো।আজ বিকালের দিকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ না করা পর্যন্ত বেশি কিছু বলা যাবেনা বলেও জানান তিনি।
আটক ফারুক উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বসির উদ্দিনের ছেলে এবং আলমগীর হোসেন উপজেলার ভরতেঁতুলিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে বলে জানিয়েছেন র্যাব।