• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুরে আগুনে পুড়ে গেছে চালের দোকান

সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুর শহরের পশ্চিম মোল্লা রোডের চাউল মার্কেটে সৃষ্ট আগুনে মুন্না স্টোরের ৩টি চালের দোকানের মালামাল ভষ্মিভূত হয়েছে। এছাড়া আগুনে মার্কেটের আরো তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

সৈয়দপুর ফায়ার সার্ভিস অফিসের সিনিয়র স্টেশন অফিসার মাহমুদুল হাসান জানান, বৈদ্যুতিক গোলযোগের কারণে ওই আগুনের সূত্রপাত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর স্বজনরা জানিয়েছেন, প্রাথমিকভাবে আগুনে ক্ষতির পরিমান ধরা হয়েছে প্রায় ৪ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ