লালমনিরহাট : লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কায় বাস চালক আলম হোসেন(৪৫) নিহত হন। এ ঘটনায় ৩ জন গুরতর আহত হয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বটতলা এলাকায় এ দূঘর্টনা ঘটে।
নিহত আলম হোসেন লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেক নগর এলাকার মৃত হোসেন আলীর পুত্র। সে নৈশকোচ খোকন পরিবহনের চালক। আহতরা হলেন-মালেক(৩২), বাবুল(৫৭) ও জয়নাল (২৫)।
প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা জানান, বুড়িমারীগামী খোকন পরিবহন বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসটি ধাক্কা খায়। আর এতে চালক নিহত হয়। এসময় বাসে থাকা অনেক যাত্রী আহত হয়।
এ বিষয়ে হাতীবান্ধা হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সেও আবাসিক মেডিকেল অফিসার নাইম হাসান জানান, সড়ক দূঘর্টনায় চালক আলম মারা গেছে। আর গুরতর আহত ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা হাইওয়ে থানার ওসি প্রসুন কান্তি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দূঘর্টনায় একজন নিহত ও ৩জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে না আসা পর্যন্ত আর কিছু বলা যাচ্ছে না।