• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |

বিচারপতি আনোয়ারুল হক আর নেই

ঢাকা: একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬১ বছর ।

গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে আনার পরই বিএসএমএমইউতে ভর্তি করা হয়। সেখানকার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ঝিনুক জানান, এর আগে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে আনা হয়। ওইদিনই ফের অবস্থার অবনতি হলে তাকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

বিচারপতি আনোয়ারুল হককে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে এক সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার পরিবর্তন না হলে ২১ জানুয়ারি তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।

২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠন করে এবং ট্রাইব্যুনাল- ২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ