• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

বাউবি’র বিএসএস পরীক্ষা শুরু শুক্রবার

ঢাকা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত ২০১৬ সালের ব্যাচেলর অব আর্টস ও ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স (বিএ/বিএসএস) পরীক্ষা আগামীকাল ১৪ জুলাই শুক্রবার থেকে শুরু হচ্ছে। সারাদেশে ২৫৩টি কলেজে স্থাপিত পরীক্ষা কেন্দ্রে সিমেস্টারভিত্তিক এ পরীক্ষায় সর্বমোট ২ লাখ ৭২ হাজার ৮৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

পরীক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৫৭ হাজার ৭৪৯ জন পুরুষ এবং ১ লাখ ১৫ হাজার ১৪৫ জন মহিলা রয়েছেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যস্থা নিয়েছে। এতে আরো বলা হয়, পরীক্ষার্থীদের লিথোকোডযুক্ত উত্তরপত্রে আইডি নম্বর, প্রোগ্রাম কোড ও প্রশ্নপত্র কোড ইংরেজিতে নির্ভুলভাবে লেখা আবশ্যিক।

এ পরীক্ষা শুক্রবার ও শনিবার দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে এবং ২০ অক্টোবর, ২০১৭ তারিখ পরীক্ষা শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ