• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন |

নীলফামারীতে বসতবাড়ী গুড়িয়ে দিয়ে জমি দখল

নীলফামারী প্রতিনিধি: জেলার ডোমারে বসতবাড়ী গুড়িয়ে দিয়ে জমি দখল করেছে কতিপয় প্রভাবশালী। এ নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। যে কোন সময় আইন শৃংখলার মারাত্বক অবনতির আশংকা করছে এলাকাবাসী। জানা যায়, জেলার ডোমার উপজেলার পুর্ব সোনারাায় গ্রামে আলতাফ হোসেনের ছেলে আবুল কালাম ওয়ারিশ সুত্রে প্রাপ্ত জমিতে বাড়ী ঘর নির্মান করে দীর্ঘ দিন ধরে বাবাস করে আসছেন। ওই এলাকার রমজান আলীর ছেলে সোলেমানের নজর পরে আবুল কালামের বাড়ী সহ জমির উপর। সে জমিটি দখলে নিতে নানাভাবে পায়তারা চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে হুমকি ধমকি দিয়ে আসছেন। এ নিয়ে আদালতে একাধিক মামলা মোকদ্দমার ঘটনা ঘটে। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের একাধিক বিভাগ তদন্ত করে জমির দখল ও মালিক হিসাবে আবুল কালামকে প্রত্যায়ন করে। এক পর্যায়ে গত ০৭/০৬/২০১৭ তারিখে নীলফামারী অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট ডোমার থানার ওসিকে ওই জমির উপর আইন শৃংখলা রক্ষার আদেশ জারি করেন। এতে সোলেমান গং আরো বেশী ক্ষিপ্ত হয়ে উঠে আবুল কালামের উপর। এরই জেরে আজ শুক্রবার সকালে স্থানীয় প্রভাবশালী আবু বক্কর সিদ্দিক ওরফে আবু মাওলানা’র নেতৃত্বে সোলেমান গং জমির মালিক আবুল কালামের বাড়ীতে চড়াও হয়ে তার বাড়ীঘর সম্পুর্নভাবে মাটিতে গুড়িয়ে দিয়ে বসতভিটা নিজ দখলে নিয়ে নেয় এবং নুতন করে ঘর নির্মান শুরু করে। বরাবরের মত এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভুমিকা নানাভাবে প্রশ্নবিদ্ধ। এ ব্যাপারে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম বাড়ী ঘর ভাংচুরের বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ