সিসি নিউজ: বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)’র প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা’র সভাপতি ও বিজয় নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক শামসুল আলম স্বপনের বিরুদ্ধে তথ্য-প্রযক্তি আইনের ৫৭ ধারায় কুষ্টিয়া মডেল থানায় দায়ের করা হয়রানী মুলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও সাংবাদিকদের জন্য কালো আইন ৫৭ ধারা বাতিলের দাবিতে ১৪ জুলাই সারা দেশে বনপা ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। দেশ ব্যাপী অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বনপা ও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, অনলাইন সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিরুদ্ধে দায়ের করা হয়রানী মুলক মামলা অবিলম্বে প্রত্যাহার ও ৫৭ ধারা বাতিল করা না হলে দেশ ব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে ।
সকল সভায় সিদ্ধান্ত হয় যে, যিনি মামলা করেছেন এবং যারা মামলায় ইন্ধন যুগিয়েছেন তাদের বিরুদ্ধেও সারা দেশে বনপা ও অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে মামলা করা হবে।
এরই ধারাবাহিকতায় রংপুর বিভাগে বনপা ও অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে প্রতিবাদ সভা দিনাজপুরের বিনোদন কেন্দ্র স্বপ্নপুরীর রংধনু অডিটরিয়াম হলে রংপুর বিভাগীয় সভাপতি ও সিসি নিউজ টুয়েন্টি ফোর ডটকম-এর প্রকাশক ও সম্পাদক জসিম উদ্দিনের সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বনপা’র সাধারন সম্পাদক ও জাতীয় অনলাইন প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. রোকমুনুর জামান রনি। সভায় বক্তব্য রাখেন সুচিত্র সরকার, মো. ইফতেখার আহমেদ বাবু, মো. মাহমুদুল হক মানিক, আব্দুস সাত্তার প্রমুখ।