• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন |

মাদ্রাসার নামের সাথে ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ বাদ নেয়ার নির্দেশ

সিসি নিউজ: দেশের মাদ্রাসাগুলোর নাম থেকে ‘ক্যাডেট’ ও ‘ইন্টারন্যাশনাল’ শব্দ বাদ দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। রবিবার (১৬ জুলাই) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

এ ছাড়া নির্দেশনায় অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত ক্যাডেট মাদ্রাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনায় সরকারি অনুমতি নিতে তিন মাস সময়সহ কয়েকটি নির্দেশনা দেওয়া হয়েছে।

সিদ্ধান্তগুলো হলো- আগামী তিন মাসের মধ্যে অননুমোদিতভাবে প্রতিষ্ঠিত ক্যাডেট মাদ্রাসাগুলোকে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনুমতি নিতে হবে। প্রতিষ্ঠানের নামকরণ থেকে ক্যাডেট ও ইন্টারন্যাশনাল শব্দ বাদ দিতে হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত বই পড়া ও পাঠদান নিশ্চিত করতে হবে। মাদ্রাসা শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা বোর্ড, জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এসব প্রতিষ্ঠান নিয়মিত নজরদারি করবেন বলেও সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটিতে একজন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি থাকবেন। জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত আবিশ্যিকভাবে পরিচালনা করতে হবে। জাতীয় দিবসগুলো বাধ্যতামূলকভাবে পালন করতে হবে।

আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান নিয়মিত পরিদর্শন ও মনিটরিং করতে হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে নিবন্ধন নিতে হবে। ছাত্রছাত্রীদের বেতন-ভাতা ও টিউশন ফি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় নির্ধারণপূর্বক পরিশোধ নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলো নিয়মিত অডিট কার্যক্রম পরিচালনা করতে হবে।

সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, এনসিটিবি চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছাড়াও সব জেলা প্রশাসক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং ক্যাডেট মাদ্রাসাগুলোর অধ্যক্ষদের কাছে এই নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ