• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন |

ঠাকুরগাঁওয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার প্রধান আসামি গ্রেফতার

ঠাকুরগাঁও: জেলার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান খুনের ঘটনায় করা মামলার প্রধান আসামি উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্তকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকাল ৬টায় ঠাকুরগাঁও জেলা অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, খুনের পর গত পাঁচ দিন ধরে সবোর্চ্চ তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা সজিব দত্তকে নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্ত আসামি শান্তকে গ্রেফতার প্রক্রিয়া চলছে। ঠাকুরগাঁও থেকে পুলিশের একটি বিশেষ টিম আসামিকে আনার জন্য নওগাঁ রওনা দিয়েছে। সন্ধ্যার মধ্যেই আসামি ঠাকুরগাঁও থানায় পৌঁছবে।

উল্লেখ্য, গত ১১ জুলাই রাত সাড়ে ১২টার দিকে শহরের মুন্সিরহাট এলাকায় আব্দুল মান্নানকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মান্নানের বড় ভাই আবু আলী বাদী হয়ে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব দত্ত ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শান্তর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩-৪ জনকে আসামি করে মামলা করেন।

এর আগে মান্নান খুনের সাথে জড়িত সন্দেহে সজিব দত্তের ভাই পিন্টু দত্ত ও আসামি শান্তর ভাই রতনকে পুলিশ আটক করে।

ঠাকুরগাঁও সদর উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজীব দত্তের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ-বিষয়ক সম্পাদক আব্দুল মান্নানের টেন্ডার ও টোল আদায় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েকদিন আগে, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। এসময় যুবলীগ নেতা সজীব দত্ত মান্নানকে পরে দেখে নেয়ার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ