• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন |

কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের ত্রান বিতরন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।
মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগসহ স্থানীয় ছাত্রলীগের উদ্যোগে পাচ শতাধিক বন্যার্তদের মাঝে এসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চিড়া, চিনি, লবন, ওরস্যালাইন। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ব্যক্তিগত ভাবে বন্যার্তদেরকে নগদ অর্থ প্রদান করেন।
ত্রান বিতরনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু মোঃ ছাইদ হাসান লোবান, হাজী মোঃ আবুল কালাম আজাদ, জেলা পষিদের সদস্য আব্দুস ছালাম, যাত্রাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর প্রমুখ ।
উেিল্লখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী গত ৪/৫ দিন থেকে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন, উলিপুর ও চিলমারী উপজেলার বিভিন্ন স্থানে বন্যার্তদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ