• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
শিরোনাম :

বিএনপি নেত্রী খালেদা জিয়া বন্যার্তদের পাশে নইে- সোহাগ

সিসি নিউজ: বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেছেন,‘ বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বন্যার্তদের পাশে না দাড়িয়ে দেশ ছেড়ে পাড়ি জমিয়েছেন লন্ডনে। আসছে জাতীয় নির্বাচনে ভোট চাইতে আসলে বিএনপি নেত্রীকে দাত ভাঙ্গা জবাব দেওয়ারও আহবান জানান জনগণের প্রতি।
আজ দুপুরে জেলা ছাত্রলীগ উদ্যোগে ডিমলা উপজেলার তিস্তা ডিগ্রী কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণের সংকট দেখা দেই নি বরং ত্রাণ দেওয়ার মত মানুষের অভাব উল্লেখ করে সোহাগ বলেন, আগামী ২০১২ সালের পর থেকে দেশে ত্রাণ নেওয়ার মত মানুষ খুঁজে পাওয়া যাবে না।
জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ সরকারের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হকসহ কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
শেষে বন্যা কবলিত ডিমলা উপজেলার চারটি ইউনিয়নের ২শ জনের হাতে ৫ কেজি করে চাল, এককেজি করে আলু, ডাল, স্যালাইন এবং নগদ এক হাজার করে টাকা তুলেদেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ