• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে ১০ শতাংশ কাটা হচ্ছে না

সিসি নিউজ: সারাদেশের শিক্ষকদের তীব্র আন্দোলনের মুখে বেসরকারী শিক্ষক-কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যাণ ট্রাস্টের তহবিলে ৬ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ কর্তনের প্রজ্ঞাপন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এদিকে বুধবারও সরকার সমর্থক একাধিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বিতর্কিত ওই প্রজ্ঞাপন অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়। অন্যথায় ক্লাস বর্জনসহ আরও কঠোর কর্মসূচী পালন করার হুমকি দিয়েছে বৃহত্তর শিক্ষক সংগঠনগুলো।

শিক্ষা মন্ত্রণালয়ের এক উর্ধতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, শিক্ষকদের ওপর বড় ধরনের একটি সিদ্ধান্ত গ্রহণের আগে শিক্ষক সংগঠনগুলোর মতামত নেয়া উচিত ছিল। শিক্ষামন্ত্রীকেও যথাযথভাবে অবহিত করা প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। এর ফলে শিক্ষকরা আন্দোলনে নামে। এতে সরকারের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়। এজন্য ওই সিদ্ধান্ত (বেতনের ১০ শতাংশ কর্তন) স্থগিত রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে দেশের সবচেয়ে পুরনো শিক্ষক সংগঠন ‘জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টে’র অন্যতম সমন্বয়কারী ও কারিগরি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আলী বলেন, আমাদের পরিষ্কার দাবি- বিতর্কিত ওই প্রজ্ঞাপন স্থগিত নয়, পুরোপুরি প্রত্যাহার করতে হবে। কারণ ওই প্রজ্ঞাপন পাঁচ লাখ শিক্ষকের স্বার্থবিরোধী। এর মাধ্যমে শিক্ষকদের কৌশলে সরকারের বিরুদ্ধে মাঠে নামানো হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের ১০ শতাংশ কর্তনে গত ১৫ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সারাদেশের প্রায় লাখ শিক্ষক-কর্মচারীর স্বার্থবিরোধী এই সিদ্ধান্ত গ্রহণের আগে অবসর কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের পক্ষ থেকে বৃহৎ শিক্ষক সংগঠনগুলোর কোন মতামত নেয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ