সিসি নিউজ: রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ সহ ১০ জন আহত হয়েছে। বুধবার রাত ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মুখতার ইলাহী হলে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সূত্র মতে, হলের সিট নিয়ে সাধারন ছাত্রদের মধ্যে সৃষ্ট সমস্যা নিরসনের জন্য ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক নোবেল শেখ রাতে শহীদ মুখতার ইলাহী হলে যায়। এ সময় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়ার উপস্থিতিতে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছিল। এরই মধ্যে ছাত্রদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষে সাধারন সম্পাদক নোবেল শেখ সহ ১০ জন আহত হয়। মাথায় আঘাত প্রাপ্ত নোবেল শেখকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।