• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

শ্যামলীর হোটেলে ধর্ষণের শিকার সেই তরুণী মারা গেছেন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানাধীন শ্যামলীর একটি আবাসিক হোটেল থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া তরুণী মিথিলা (২২) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

বৃহস্পতিবার সকালে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই আজিজুল হক।

এর আগে, গত ৯ জুলাই শনিবার রাতে মোহাম্মদপুর থানাধীন শ্যামলীর একটি হাটেল থেকে অচেতন ও ক্ষত অবস্থায় মিথিলাকে উদ্ধার করেছিল পুলিশ। তাদের ধারণা, স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল রুমে নিয়ে ধর্ষণের পর গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়েছে। মৃত্যু নিশ্চিত ভেবে পালিয়ে যায় ওই যুবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ