ছাতক প্রতিনিধি: ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের হাজি আকবর আলীর বাড়ি থেকে দু’টি বিষধর সাপ ধরলেন সর্পরাজ ইবরাহিম। এগুলো প্রায়ই বাড়ির রাস্তা-ঘাটে বসে সব বয়েসি লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করে আসছিলো। শনিবার সর্পরাজ ইবরাহিম ৮থেকে ১০ফুট লম্বা আলদ জাতিয় দু’টি সাপ ধরেন তিনি। এসময় বাড়ির মালিক হাজি আকবর আলী, আব্দুল গফ্ফারসহ লোকজন উপস্থিত ছিলে। এভাবে সর্পরাজ ইবরাহিম প্রত্যহ বিভিন্ন এলাকায় বিষধর সাপ ধরে কৃতিত্ব অর্জন করেছেন। প্রয়োজনে তার সাথে ০১৭৪৭৩১৫৮৮১ মোবাইলে যোগাযোগ করতে বলা হয়েছে।