• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

নীলফামারীতে জাতীয় পাবলিক দিবসে সেরাদের সম্মাননা প্রদান

নীলফামারী অফিস।। বিভিন্ন আয়োজনে নীলফামারীতে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার(২৩জুলাই) দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার মোহাম্মদ আতিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলিপ কুমার বণিক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন্নাহার শাহজাদী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক আফরোজা বেগম প্রমুখ। এছাড়া স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মুজিবুর রহমান।
অনুষ্ঠানে ছয়জন ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, জেলা রাজস্ব ও সাধারণ প্রশাসন বিভাগের দু’জন কর্মচারী এবং দু’জন ইউনিয়ন ভুমি কর্মকর্তাকে জনসেবায় বিশেষ ভুমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।
এরআগে সকালে ডিসি অফিস থেকে বনার্ঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম।
এছাড়াও একই অনুষ্ঠানে জেলা রাজস্ব বিভাগের সম্মেলনে ভুমি বন্দোবস্ত ব্যবস্থাপনায় ভুমিকা রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, চারজন সহকারী কমিশনার(ভুমি), ১জন সার্ভেয়ার, ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ছয়জন, অফিস সহায়ক চারজনকে সম্মাননা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ