• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন |

কুড়িগ্রামে মাদক বিরোধী র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: ’মাদকমুক্ত সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে মাদক বিরোধী মানববন্ধন ও র‌্যালী করেছে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনের আয়োজন করে অবক্ষয় প্রতিরোধ ও সামাজিক উন্নয়ন সংগঠন এবং সদর হাসপাতালপাড়া বহুমুখি সমবার সমিতি।
মানব বন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি শেখ রিয়াজুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আহসান শামীম জিল্লুর রাইন, সদস্য গোলাম মোস্তফা, সোহেল হোসনাইন কায়কোবাদ, স্থানীয় বাসিন্দা সবেবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহ ব্যবহার ও তা প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তানাহলে যুব সমাজসহ আগামী প্রজন্ম মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংস হয়ে যাবে।
পরে মাদক বিরোধী একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ