• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |

আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। রোববার শিক্ষা অফিস ও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মোখলেছুর রহমান। এ সময় উপজেলা শিক্ষা অফিসার রোখছানা আনিছা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাজ্জাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আক্কাছ আলী, আব্দুল মান্নান মোল্লা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম চঞ্চল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য একই সময় উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ