• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

স্কুলের শৌচাগারে দশম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসব!

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

আন্তর্জাতিক ডেস্ক: স্কুলের শৌচাগারে সন্তান প্রসব করল দশম শ্রেণির এক ছাত্রী। দিল্লির মুখার্জি নগরের ঘটনা। গত বৃহস্পতিবার উত্তর দিল্লির এক সরকারি স্কুলে পরীক্ষা দিচ্ছিল দশম শ্রেণীর ওই ছাত্রী। হঠাৎ তার পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়। তখন তাকে শৌচাগারে নিয়ে যাওয়া হলে সেখানে সন্তানের জন্ম দেয় সে। এরপর তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, গত ১০ মাস ধরে ওই কিশোরীকে তারই প্রতিবেশী বেশ কয়েকবার ধর্ষণ করেছিল। এতে সে গর্ভবতী হয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তি হল দিল্লির বাসিন্দা ৫১ বছরের এক অটোচালক আব্দুল গফর। ওই ছাত্রীর অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিহার থেকে তাকে আটক করা হয়। পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, অভিযুক্ত তাকে ভয় দেখিয়ে গত ১০ মাসে চার থেকে পাঁচবার ধর্ষণ করে এবং প্রতিবারই ধর্ষণ করার পর তার মুখ বন্ধ রাখতে ৫০০-৮০০ টাকাও দিত। কাউকে জানালে তাকে প্রাণে মারারও হুমকি দেয় বলে অভিযোগ।

ওই কিশোরী যে অন্তঃস্বত্ত্বা তা এক্কেবারেই টের পাননি তার বাবা ও মা। বেশ কিছুদিন ধরেই তার পেটে অসম্ভব যন্ত্রণা হচ্ছিল, সে কথা মেয়েটি তার মা-বাবাকে জানালেও তারা ততটা গুরুত্ব দেননি। তারা ভেবেছিলেন হয়তো অম্বলের সমস্যার জন্য পেটে ব্যথা হচ্ছে।

গত সপ্তাহে স্কুলের ভেতর সন্তানের জন্ম দেওয়ার পর স্কুল কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি জানানোর পরই আসল সত্যটা সামনে আসে। পুলিশের কাছে গফুর গোটা ঘটনাটি স্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ