• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন |

চাঁদপুর পৌরসভার ৬৭ কোটি টাকার বাজেট ঘোষনা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর পৌরসভার ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে। সোমবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ স্থানীয় সাংবাদিক. রাজনীতিক, সুশিলসমাজ ও বিশিষ্ঠজনের উপস্থিতিতে ৬৭ কোটি ১৬ লাখ ১০হাজার ৫৭৪ টাকার বাজেট ঘোষনা করেন। এরমধ্যে সর্বমোট রাজস্ব আর এবং ব্যায় ধরা হয়েছে ২৮ কোটি ৮৬ লাখ ৩৭ হাজার ৩২৮ টাকা। রাজস্ব উদ্বৃত্তসহ উন্নয়ন খাতে উপমোট আয় এবং ব্যয় ধরা হয়েছে ৩৯ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার ২১৩ টাকা। বাজেটে রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ-কালভাট ও স্যানিটেশনসহ নির্মান ও মেরামতসহ অন্যান্য উন্নয়নকাজে ব্যয় ধরা হয় ৩ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার ৬২৮ টাকা। শিশুপার্ক নির্মানের এবারও বাজেট ধরা হয় ২কোটি টাকা। পৌরসভার প্রধান প্রধান খাল সংস্কার ও ভূমি অধিগ্রহনে বাজেট কোটি টাকা।
মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, চাঁদপুর পৌরসভা দেশের একটি প্রথম শ্রেণীর পৌরসভা। পৌর মেয়র হিসেবে এই পৌরসভার ১২ বারের মতো বার্ষিক বাজেট ঘোষনা করার সৌভাগ্য আমার হয়েছে। এবছর ৬৭ কোটি ১৬ লাখ ১০হাজার ৫৭৪ টাকার বাজেট ঘোষনা করেছি। যা গত বছরের তুলনায় ২ কোটি ৭২ লাখ টাকা বেশী।
তিনি বলেন, যে সব রাস্তাগুলোর কারণে শহরবাসী দূর্ভোগ পোহাচ্ছে সেগুলো খুব সহসাই সংস্কার করা হবে। ইতিমধ্যে অধিকাংশ রাস্তার টেন্ডার হয়েছে। এখন বৃস্টির মৌসুম বলে কাজ শুরু করা যাচ্ছে না। আগামী ২০১৮ সনের মধ্যে চাঁদপুর পৌরসভার একটি রাস্তাঘাটও কাজ ছাড়া থাকবে না।
চাঁদপুরে বিনোদনস্থানের বিষয়ে তিনি বলেন, চাঁদপুর শুধুমাত্র বড়স্টেশন মোলহেড ছাড়া বিনোদনের কোনো স্থান নেই। এজন্য শহরের গাছতলা মেরিন একাডেমীর পেছনে একটি শিশুপার্ক কাম বোটানিকাল গার্ডেন করা হবে। আগামী জানুয়ারী মাসের মধ্যে সেখানে সাড়ে চার একর জমির মধ্যে একটি পুর্ণাঙ্গ শিশুপার্ক করার কাজ শুরু হবে।
শহরের ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার বিষয়ে তিনি বলেন, চাঁদপুরে তেমন কোনো জলাবদ্ধতা নেই। গত ১১ বছরে আমি শহর এখায় প্রায় ২৬টি আন্ডারগ্রাউন্ড ড্রেন নির্মান করেছি। তারপরেও কিছু কিছু এলাকায় জলাবদ্ধতার যে সমস্যা রয়েছে তা দ্রুতই সমাদান করা হবে।
শহরের লেক দুটির সৌন্দর্যবর্ধনের বিষয়ে তিনি বলেন, শহরের মিশন রোড থেকে ফরিদগঞ্জ সডক পর্যন্ত বঙ্গবন্ধু সডকের পাশের লেকের কাজ করার উদ্যোগ নিয়েছি।
চাঁদপুরে বিভিন্ন বহুতল ভবন মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, চাঁদপুর শহরকে সুন্দর রাখার দায়িত্ব শুধুমাত্র পৌরসভার নয়। এ দায়িত্ব পুরো পৌরবাসীর। তাই আপনারা কেউ রাস্তার উপর ভবনের মালামাল রাখবেন না।
সবশেষে তিনি বলেন, একজন জনপ্রনিথি হিসেবে আমারও কিছু ভুলভ্রান্তি থাকতে পারে, সেগুলো সুধরে দিয়ে আগামী দিনে পৌরসভাকে উন্নত এবং সমৃদ্ধ করতে সকলেল সহযোগিতা কামনা করছি। আমি কখেনোই মেয়েরগিরী দেখাইনি। সব সময় নিজেকে আপনাদের মানুষ হিসেবে মনে করেছি।
পৌরসভার সচিব আবুল কালাম ভূইয়ার পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদব আবু নঈম পাটওয়ারী দুলাল। এছাড়াও বিভিন্ন প্রশ্ন রেখে স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী, সাধারণ সম্পাদক জিএম শাহীন, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, গোলাম কিবরিয়া জীবন, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, রহিম বাদশা, সোহেল রুশদী।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক ইলশেপাড়ের প্রধান সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, আলোকিত চাঁদপুরের সম্পাদক ও প্রকাশসক জাকির হোসেন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, জেলা ফটোজানালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি এমএ লতিফ, সাবেক সাধারণ সম্পাদক কেএম মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী এইচএম শামসুদ্দোহা, প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, শাহনাজ রহমান, হুমায়ুন কবির খান, সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, ফরিদা ইলিয়াস, শাহনাজ আলমগীর, আয়শা রহমান, কাউন্সিলর মোহাম্মদ আলী মাঝি, আ. লতিফ গাজী, মামুনুর রহমান দোলন, আলমগীর খান, শাহআলম বেপারী, নাছির আহম্মেদ, বিল্লাল হোসেন মাঝি, দেওয়ান মো. শাহজাহান, মাঈনুল ইসলাম পাটওয়ারী, হাবিবুর রহমান দর্জি, আলমগীর গাজী, খান বাহাদুর, মালেক বেপারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ