দিনাজপুর প্রতিনিধি: ইহসানুল হক খান শাওন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় দিনাজপুর সরকারী কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। সে ঢাকা প্রকাশিক “দৈনিক বর্তমান”, পার্বতীপুর থেকে প্রকাশিত “দৈনিক মানববার্তা” ও নীলফামারীর সৈয়দপুর থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল “সিসি নিউজ ২৪ ডটকম” এর দিনাজপুর প্রতিনিধি মাহবুবুল হক খান ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শামসুন নাহার’র ছেলে। শাওন ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। এ সাফল্যের জন্য সে মহান আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি তার পিতা-মাতা, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃহশিক্ষকদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। সে সবার দোয়াপ্রার্থী।
উল্লেখ্য, শাওন এর আগে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষায়ও গোল্ডেন জিপিএ পেয়েছিল।