• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন |

কেরানীগঞ্জে মাদকসহ ব্যবসায়ী আটক

ঢাকা: কেরানীগঞ্জে ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাঁজাসহ মো. এনামুল হক (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোনাখোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা আটকের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে কোনাখোলা এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের এসআই বিপুল চন্দ্র, এএসআই ফারুক আহমেদ ও সোহরাব হোসেন। অভিযানে ৫০০ পিস ইয়াবা ও ১০ কেজি গাজাসহ মো. এনামুল হক নামে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ