• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন |

দুর্নীতির অভিযোগ জানাতে দুদকের হটলাইন নম্বর ১০৬

সিসি ডেস্ক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন নম্বর হচ্ছে ১০৬। যে কেউ এই নম্বরে ফোন করে দুর্নীতি সংক্রান্ত তথ্য জানাতে পারবেন। বৃহস্পতিবার সকাল ১০টায় এই হটলাইন নম্বরের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, অভিযোগ গ্রহণকালে কোনো অবস্থাতেই অভিযোগকারীদের সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।

তিনি বলেন, আমাদের দেশের সাধারণ মানুষ বাকপটু নয়। তারা সহজ সরল ভাষায় কথা বলেন। তাই তাদের বক্তব্য, অত্যন্ত ধৈর্য সহকারে শুনে রিপোর্ট করতে হবে। হটলাইন স্থাপন করা হয়েছে জনগণের সাথে কমিশনের প্রত্যক্ষ সংযোগের জন্য। আমরা দেশের জনগণকে সাহায্য করতে চাই। অভিযোগকারীর নাম, ঠিকানা বা পরিচয় কোনো অবস্থাতেই প্রকাশ করা হবে না।

দুদক চেয়ারম্যান বলেন, কর্মকর্তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে সাধারণ মানুষ দুর্নীতির ঘটনার প্রতিকার ও প্রতিরোধের জন্য অবশ্যই দুদকের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬ নম্বরে ফ্রি কল করবেন।

দুর্নীতির অভিযোগ জানাতে যে কেউ অফিস সময়ে (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত) ১০৬ নম্বরে ফ্রি কল করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ