• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন |

নাটোরে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

সিসি নিউজ : নাটোরের গুরুদাসপুরে একটি পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকায় এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মৃতরা হলো- উপজেলার বিয়াঘাট এলাকার বাবলাতোলা এলাকার মিন্টু হোসেনের দুই সন্তান রাব্বানী হোসেন (৩) এবং মেয়ে মেঘলা খাতুন (৭) এবং একই এলাকার শিমুল হোসেনের দুই মেয়ে রাত্রী খাতুন (৬) এবং সন্ধ্যা খাতুন (৮)।

বিষয়টি নিশ্চত করেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার জানান, শনিবার বিকেলে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলতে যায় ওই চার শিশু। সন্ধ্যার পরেও বাড়ি ফিরে না আসায় খোঁজাখুঁজি করতে থাকে পরিবারের লোকজন। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে পুকুরের পানিতে এক শিশুর মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে মৃত শিশুর স্বজনরা এসে পানিতে খোঁজাখুঁজি করে আরও তিন শিশুর মৃতদেহ উদ্ধার করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ