• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন |

কুড়িগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ

কুড়িগ্রাম প্রতিনিধি: দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করেছে কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষার্থী।
রোববার দুপুরে বিদ্যালয় মাঠে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি গঠিত সচেতন নাগরিক কমিটি’র কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ শপথ বাক্য পাঠ করানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগম, সচেতন নাগরিক কমিটি’র সভাপতি লাইলী বেগম, সনাকের ইয়েস বিষয়ক উপ-কমিটির আহবায়ক ইউসুফ আলমগীর, সনাক সদস্য রওশন আরা বেগম, স্বজন সদস্য ফরকান আল-মাশি, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাহাঙ্গীর ইসলাম রজব প্রমুখ।
দুর্নীতি বিরোধী শপথের আয়োজকরা বলেন, শিক্ষা জীবন থেকে মেয়েদেরকে দুর্নীতির বিরুদ্ধে সচেতন করে গড়ে তুলতেই এ শপথ বাক্য পাঠ করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ