নীলফামারী অফিস। ১লাখ ১হাজার টাকার জাল নোট এবং টাকা বানানোর উপকরণসহ সাব্বির হোসেন সাগর(২৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের আভিযানিক দল।
রবিবার মধ্যরাতে ঠাকুরগাঁও জেলা সদরের আমাননগর এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে সাব্বিরকে আটক করা হয়। সাব্বির সেখানকার সাইফুল ইসলামের ছেলে।
র্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২(সিপিসি-২) নীলফামারী সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
অভিযানে ১০১টি ১হাজার টাকার জাল নোট, মোবাইল ফোনসহ বানানোর উপকরণ জব্দ করা হয়। এ ব্যাপারে র্যাব নীলফামারী ক্যাম্পের উপ-সহকারী পরিচালক ইয়ার আলী বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ক্যাম্প’র কমান্ডিং অফিসার সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির জানান, সোমবার (৩১জুলাই) আটক সাব্বিরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জাল টাকা বানানোর একটি চক্র রয়েছে। পুরো চক্রটি ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।