• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন |

ডোমার হাসপাতালে সিজার কার্যক্রম শুরু

নীলফামারী অফিস। হাসপাতাল প্রতিষ্ঠার ৫৫ বছর পর নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার দুপুরে স্ত্রীরোগ ও গাইনি বিশেষজ্ঞ ডা. ওবায়দা নাজনীন মুক্তা উপজেলার হরিণচড়া গ্রামের মশিউর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগমের সিজার করে কার্যক্রম শুরু করেন। সিজারে ওই প্রসুতির একটি পুত্র সন্তান প্রসব করানো হয়। বর্তমানে নবজাতক ও মা দুজনেই সুস্থ্য রয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা গেছে, ১৯৬২ সালে ৩১ শয্যা নিয়ে ডোমার উপজেলা স্বাস্থ কমপ্লেক্স প্রতিষ্ঠিত হয়। পরবর্তিতে ২০০৭ সালে তা ৫০ শয্যায় উন্নিত হয়। হাসপাতালটির প্রতিষ্ঠার ৫৫ বছর পেরিয়ে গেলেও বিভিন্ন সমস্যার কারনে সিজার কাযক্রম চালু করা যায় নি। এখন সপ্তাহের সোমবার ও মঙ্গলবার অফিস চলাকালীন সময় পর্যন্ত সিজার কাযক্রম চালু থাকবে।
মেডিকেল অফিসার ডা. ওবায়দা নাজনীন মুক্তা বলেন, সিজার করার সময় আমি নার্সদের দক্ষতার অভাব অনুভব করি। যারা এখানে কর্মরত আছেন তারা এ কাজে অনভিজ্ঞ। তাই বর্তমানে সপ্তাহে দুই দিন আমি সিজার করবো।
উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ উদ্দিন মিয়া জানান, আমরা বেশ কিছু দিন হতে আমাদের এখানে সিজার কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি চালাচ্ছি। আজ শুরু করতে পেয়েছি। আপাতত সোম ও মঙ্গলবার সপ্তাহে দুই দিন অফিস চলাকালীন সময় পর্যন্ত সিজার কাযক্রম চালুর সিন্ধান্ত গ্রহণ করা হয়েছে। হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠলে সপ্তাহে সাত দিনেই এ কার্যক্রম চালু করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ