• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন |

প্রাণে বাঁচলেন ২৬ হজযাত্রী

সিসি ডেস্ক: রাজধানীর আশকোনা হজ ক্যাম্প থেকে আনন্দ সুপার নামে একটি মিনিবাস ২৬ হজযাত্রীকে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরে প্রবেশের সময় নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভওয়ের পাশে রেলিং ভেঙে ঝুলতে থাকে বাসটি। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার দুপুর ১২টায় বাসটি বিমানবন্দরের বহির্গমন টার্মিনালে যাওয়ার পথে ড্রাইভওয়েতে ওঠার সময় যান্ত্রিক ত্রুটির ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাইভওয়ের পাশে রেলিং ভেঙে ঝুলতে থাকে। ভাগ্য সহায় না হলে বাসটি ১২ ফুট নিচে পড়ে যেত। ঝুলন্ত অবস্থায় হজযাত্রীরা বাস থেকে নেমে প্রাণে বেঁচে যান। প্রায় এক ঘণ্টা পর বিমানবাহিনীর রেকারের সাহায্যে বাসটি উদ্ধার করা হয়। পরে বাসটিকে বিমানবন্দর থানায় পাঠানো হয়।

বিমানবন্দর থানায় এ ঘটনায় একটি জিডি করেছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ। শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কাজী ইকবাল করিম জানান, তামান্না পার্ক নামের একটি হজ এজেন্সির মাধ্যমে ২৬ জন হজযাত্রীর সোমবার দুপুরে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দা যাওয়ার কথা ছিল। হজযাত্রী বহনের জন্য এজেন্সি বাসটি ভাড়া করে। বাসের ফিটনেস ও রেজিস্ট্রেশন ছিল না। বাসের চালক কামরুল হোসেনেরও লাইসেন্স ছিল না।

বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া বলেন, বাসটির যান্ত্রিক কোনো সমস্যা ছিল কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। বাসচালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ