রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা শাখার বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যান সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী স্বাক্ষরিত কমিটির সভাপতি পদে মো. এনামুল হক, সহ-সভাপতি গোলাম সরওয়ার বাবলু ও মো. রিপন পারভেজকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট রাজারহাট উপজেলা শাখা অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটির এক বৎসরের জন্য একটি কমিটি অনুমোদন দেয়া হয়। পুনরায় পূর্বের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বহাল থাকায় উপদেষ্টামন্ডলীগণ নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন।