• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন |

দিনাজপুরে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইনের অবহিতকরণ সভা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন-২০১৭ উপলক্ষে ১৯ হাজার ৮৭৭ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে দিনাজপুর পৌরসবার ফাতেহুল আলম দুলাল মিলনায়তনে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি জানান, পৌর এলাকায় ১২০টি কেন্দ্রে ৩৬০ জন স্বেচ্ছাসেবী কাজ করবে। ৬-১১ মাস বয়সী ২ হাজার ২৪৬ জন ও ১২-৫৯ মাস বয়সী ১৭ হাজার ৬৩৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে সহযোগিতা করবে এসব স্বেচ্ছাসেবীরা। এই কর্মসূচী সফল করতে পৌরসভার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. মওলা বক্স চৌধুরী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মো. ইমদাদুল হক, পৌরসভার মেডিকেল অফিসার ডা. মো. রায়হান সাঈদ, স্বাস্থ্য পরিদর্শক মো. লিয়াকত আলী, সুপারভাইজার মোমরেজ সুলতানা মালা প্রমূখ। সভায় দিনাজপুর এলাকায় কর্মরত বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ পৌরসভার স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ