• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন |

চিরিরবন্দরে জেএমবি সদস্য সন্দেহে একজন আটক

সিসি নিউজ: দিনাজপুরের চিরিরবন্দরে মোঃ মোকসেদ আলী নামে এক জেএমবি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক মোঃ মোকসেদ আলী (২৬) চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের মোঃ শমসের আলীর ছেলে।

সোমবার বিকাল চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রানীরবন্দর এলাকায় অভিযান চালায় র‌্যাবের সদস্যরা। এ সময় রানীরবন্দর বাজার এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের সামনে থেকে মোকসেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে চিরিরবন্দর থানায় জঙ্গি কার্যক্রম চালানোর অভিযোগে মামলা রয়েছে।

র‌্যাব-১৩ দিনাজপুর সিপিসি-১ ক্যাম্পের অধিনায়ক তালুকদার নাজমুছ সাকিব এর সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ