• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

সৈয়দপুর উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত: নতুন কমিটি ঘোষণা

সিসি নিউজ: বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা শাখার নব নির্বাচিত কমিটি ২৯ দিনের মধ্যে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) রাতে কেন্দ্রীয় কমিটির নির্দেশে নীলফামারী জেলা ছাত্রলীগ ওই কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন করে ঘোষিত কমিটিতে নজির হোসেনকে সভাপতি ও সাজু আলম জুয়েলকে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত ১২ জুলাই বাংলাদেশ ছাত্রলীগ সৈয়দপুর উপজেলা কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল শেখ আব্দুল্লাহ সোহাগকে। কিন্তু ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী শেখ আব্দুল্লাহ সোহাগের বয়স ২৯ বছরের বেশি হওয়ায় তাকে ওইপদ থেকে অব্যহতি দেয়া হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ