বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ চত্ত্বরে শুরু হয়েছে ৩ দিন ব্যাপি ফলদ বৃক্ষ মেলা ২০১৭। স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই দেশি ফলের গাছ লাগাই এই শ্লোগানে উপজেলা প্রশাসনের ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর মেলার মেলার আয়োজন করে।
১ আগষ্ট মেলার প্রথম দিন বিভিন্ন কর্মসূচির মধ্যে স্কুল,কলেজের শিক্ষার্থীদের মাঝে ১টি করে ফলের চারা বিতরন, বর্ণাঢ্য শোভাযাত্রা,উব্দোধনী, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে অালোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যােনল চেয়ারম্যান ১ মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি,আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল ,কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোসাঃ সাবিনা বেগম। সভায় বক্তারা দেশি ফলের গাছ বেশি করে লাগানো ও দেশি ফল বেশি বেশি খাওয়ার জন্য সকলকে আহবান জানান।
মেলায় চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩ আগষ্ট মেলার শেষ দিন।